কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন বড়লেখায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝু ল ন্ত লা শ উদ্ধার  কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অদৃশ্য বস্তু নিয়ে নাটকীয়তায় কোটি টাকা হাতবদল :রাজনগরে প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মিনারাই গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন এবং বসত ঘরে সংস্কার কাজে প্রতিপক্ষের বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসরত রুপজান বেগমের পরিবার সদস্যরা চরম দুর্ভোগে দিন কাটছেন। পুকুরে মাছ নিধনের বিষয়ে ভূক্তভোগী পরিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

সরেজমিনে জানা যায়, মিনারাই গ্রামের আব্দুল গণির স্ত্রী রুপজান বেগমের কাগজাদি ও ভোগদখল বৈধ থাকার পর ও পার্শ্ববর্তী ঘরের প্রতিপক্ষ আব্দুল মন্নাফ, আব্দুল বারী, আবরুজ মিয়া, আলআমীন ওই অংশে শরীকানদের ভূমি দাবি করে আসছেন। সামাজিকভাবে কয়েক দফা সালিশ বৈঠকেও এর কোন সুরাহা হয়নি। ফলে রুপজান বেগমের বসবাসরত টিনসেড ঘরটি চরম জরাজীর্ণ ও বসবাস অনুপযোগী হয়ে পড়লেও আব্দুল মন্নাফ ও আব্দুল বারী বসতঘরে সংস্কার কাজে বাঁধা দিচ্ছেন। সকল প্রস্তুতি থাকার পরও প্রতিপক্ষের বাঁধায় রুপজান বেগম ঘরে সংস্কার কাজ করাতে না পারায় ঘরটি জীর্ণশীর্র্ণ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

Manual4 Ad Code

রুপজান বেগম বলেন, বাড়িতে আমি প্রকৃত অংশীদারের কাছ থেকে চব্বিশ শতক ষাট শতাংশ ভূমি কিনে নামজারি, খারিজ করে সম্পূর্ণ বৈধভাবে বসবাস করছি। এখানে আর কারো অংশ নেই। এই ভূমির উপর নির্মিত পুরনো টিনসেডের ঘরটি বর্তমানে জীর্ণশীর্ন হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঝরতে থাকে। ঘরটি সংস্কার কাজের উদ্যোগ নিলে প্রতিপক্ষ বারবার বাঁধা দেয়ায় কাজ করাতে পারছি না। ফলে ঘরে শিশুসহ ৯ সদস্যের বসবাস রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রুপজান বেগম ও তার ছেলে আব্দুল নসাদ বলেন, জমির বিরোধ নিয়ে আব্দুল মন্নাফ, আব্দুল বারীরা গত ১৭ সেপ্টেম্বর আমাদের বসতবাড়ি সংলগ্ন পুকুরে বিষ ঢেলে চাষকৃত লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। এঘটনায় চারজনকে আসামী করে গত ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় মামলা দায়ের করি। তারা একদিকে ঘরের সংস্কার কাজে বাঁধা দিচ্ছে, অন্যদিকে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে।

অভিযোগ বিষয়ে আব্দুল মন্নাফ ও আব্দুল বারী বলেন, কে বা কারা বিষ ঢেলে মাছ নিধন করেছে তা জানা নেই। বাড়িতে শরীকানরা জমির মালিক রয়েছে। শরীকানদের জমি বের করে দিতে বলার কারনে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মামলায় অন্যায়ভাবে আমাদের আসামী করা হয়েছে।

Manual5 Ad Code

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, জমি নিয়ে তাদের পারিবারিক জটিলতা চলছে। কয়েক দফা সালিশ বৈঠক হলেও উভয়পক্ষের অসহযোগিতার কারনে সমস্যার সমাধা হচ্ছে না। তবে বসতঘরের সংস্কার কাজ করতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদার বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মামলায় আসামী জেলহাজত থেকে জামিনে রয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। তবে রুপজান বেগমের বসতঘরে সংস্কার কাজে বাঁধা দেয়ার বিষয়টি তারা মৌখিকভাবে বলেছে। এবিষয়ে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!