সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন বড়লেখায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝু ল ন্ত লা শ উদ্ধার  কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অদৃশ্য বস্তু নিয়ে নাটকীয়তায় কোটি টাকা হাতবদল :রাজনগরে প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

আনোয়ার হোসেন রনি, প্রতিনিধি, ছাতক ::

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় চালকের গলায় ধারালো ছুরি ধরে জিম্মি করে সবজিবাহী একটি ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সড়কে একের পর এক গাড়ি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে শনিবার ভোরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন সাধারণ শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের কারণে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, শনিবার ভোরে জালালপুর এলাকায় সবজিবাহী ডিআই ট্রাকটি আটক করে একদল ছিনতাইকারী। এ সময় ট্রাকের চালকের গলায় ধারালো ছুরি ধরে তাকে জিম্মি করা হয়। পরে ছিনতাইকারীরা সবজিবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

Manual3 Ad Code

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির সন্ধানে অভিযান শুরু করে। একপর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকায় অভিযান চালিয়ে সবজিসহ ট্রাকটি উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও পুলিশের অভিযানে সহযোগিতা করেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, এর আগেও সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে একাধিক গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সড়কে চলাচলকারী চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলা ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর জাহান অভিযোগ করে বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে রাতের বেলায় ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের ঘটনা আবারও বেড়েছে। একাধিক গাড়ি ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি সড়কে নিয়মিত পুলিশি টহল এবং দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার না ক‌রে সহ‌যো‌গিতা কর‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন ।

অবরোধের খবর পেয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইনচার্জ) জহিরুল ইসলাম তা‌দের বিরু‌দ্ধে আনা সব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ব‌লেন, ছিনতাইয়ের খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকা থেকে সবজিসহ গাড়িটি উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ছাড়া সড়কে একের পর এক গাড়ি ছিনতাইয়ের অভিযোগে পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে সড়কে পুলিশি টহল জোরদার এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিকরা।###
Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!