আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ছাতকে ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কটি উত্তরবঙ্গের নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুরসহ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার সঙ্গে প্রায় ১ঘন্টার দূরত্ব কমিয়ে এনেছে। বর্তমানে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহনকারী অধিকাংশ ট্রাক এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু সম্প্রতি সময়ে এই আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলা ও রাণীনগর উপজেলার কয়েকটি স্থানে রাতে ছিনতাইয়ের প্রকোপ বেড়েছিলো।
তাই এই সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা মোতাবেক রাণীনগর ও আত্রাই থানা পুলিশ ও জেলা পুলিশের যৌথ নিয়মিত টহল শুরু করলে বর্তমান সময়ে এই সড়কটি অনেকটাই নিরাপদ সড়কে রূপান্তরিত হয়েছে। স্থায়ী ভাবে সড়কের নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে পুলিশ সুপার নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলামের নিকট দুটি পুলিশ বক্স নির্মাণের পরামর্শ দিলে সংসদ সদস্য নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেন।
রবিবার দুপুরে সড়কের রাণীনগর উপজেলার বড়বড়িয়া নামক রেলক্রসিং স্থানে ও আত্রাই উপজেলার আত্রাই নাটোর জিরো পয়েন্টে পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে পুলিশ সদস্যরা নিরাপদে নিয়মিত এই দুটি পুলিশ বক্সে অবস্থান করে সড়কে যাতায়াতকারী যাত্রী ও পরিবহনগুলোর নিরাপত্তা প্রদানে স্থায়ী ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। ফলে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি নিরাপদ সড়ক হিসেবে পরিচিত লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত দুটি পুলিশ চেকপোস্টের (পুলিশ বক্স) আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মো:  মাহাবুব আলম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ, যুব দলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং  বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে আত্রাই থানা পুলিশের যৌথ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই থানার ওসি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত এই রাণীনগর ও আত্রাই উপজেলাকে আরো নিরাপদ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এই অঞ্চলকে নতুন করে পরিচিত করেছে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক। পুলিশের পাশাপাশি এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব এই অঞ্চলের প্রতিটি মানুষের। এই দুই উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো কার্যকর ভাবে বজায় রাখতে এই দুটি পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পুরো অঞ্চলকে আরো নিরাপদ হিসেবে বিনির্মাণ করতে যা যা করার প্রয়োজন তা করা হবে। তাই এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীসহ প্রতিটি যানবাহনের ও এই অঞ্চলের প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে এবং অপরাধীদেরকে প্রতিহত করার লক্ষ্যে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে তিনি দুই উপজেলার বাসিন্দাদের বিশেষ ভাবে অনুরোধ জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!