শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

‘শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্ম’ -এই ভাবনা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী জুমায়রা আল সফর।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রহিমা বেগম পবিত্র কোরআন তেলাওয়াত এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তজো অলমিক গীতা পাঠ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়্যান তাহমীদ হোসাইন, সপ্তম শ্রেণির মাহিশা হক, অষ্টম শ্রেণির মীম ইসলাম, নবম শ্রেণির তমাশ্রী অলমিক ও দশম শ্রেণির জুমায়রা আল সফর। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া ও মীরা শর্মা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়ে কেক কাটেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হয়।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!