আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান 

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আত্রাই , নওগাঁ এর উদ্যোগে ‘তাল বীজ রোপণ অভিযান- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট, নওগাঁ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
​বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ১,০০০টি তাল বীজ রোপণ করা হয়। ​উক্ত তাল বীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। সরকার ও বাহিনীর নির্দেশনানুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।
​অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার সর্বদা জাতীয় স্বার্থে ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোপণকৃত বীজগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সুরক্ষায় আমাদের বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে।
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা আনসার ভিডিপির এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করেছেন। এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে আহ্বান জানিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!