জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মিঠু জুড়ীতে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সরকারি সহযোগিতার আশ্বাস এমপি মিঠুর প্রশিক্ষণার্থীদের ২৮টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা, বায়োগ্যাস ব্যবহারে গুরুত্বারোপ জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
মুসল্লিদের নামাজ, একই আঙিনায় সনাতন ধর্মাবলম্বীদের পূজার্চনা
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

Manual7 Ad Code

ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই বাজার। এখানে দুর্গাপূজামণ্ডপের পাশেই রয়েছে মসজিদ। একদিকে মসজিদে মুসল্লিরা আদায় করছেন নামাজ, অন্যদিকে একই আঙিনায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন শারদীয় দুর্গাপূজা। পাশাপাশি দুই ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার পালনের এই দৃশ্য যেন সম্প্রীতির বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার ১৮ অক্টোবর জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা।
পরিদর্শনকালে তিনি গোবিন্দপুর, শাহপুর, ভূয়াই বাজার, হামিদপুর ও জাঙ্গিরাই কালীমন্দিরের পূজামণ্ডপসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
হাজী মাসুম রেজা বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং একে অপরের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
ভূয়াই বাজারের সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “মৌলভীবাজার জেলার ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অন্যতম দৃষ্টান্ত হলো ভূয়াই বাজার। এখানে দুর্গামণ্ডপের পাশেই মসজিদ রয়েছে। একদিকে মুসল্লিরা নামাজ আদায় করছেন, অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা পূজার্চনা করছেন। একই স্থানে পাশাপাশি দুই ধর্মের মানুষের ধর্মীয় কার্যক্রম পরিচালিত হওয়া আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের সুন্দর উদাহরণ। এ সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানুষ হিসেবে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন অটুট রাখা জরুরি। কোনো ধরনের বিভেদ বা বিদ্বেষ নয়, বরং ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Manual1 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক আলী, সাধারণ সম্পাদক নরুল ইসলাম জুবেল, তাঁতি দলের সভাপতি মনির আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শারুফসহ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভূয়াই বাজারের মসজিদ ও দুর্গামণ্ডপের পাশাপাশি অবস্থান এবং দুই সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালনের দৃশ্য স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে। সম্প্রীতির এ বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews