ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাশকতা ও উসকানিমূলক স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকা‌লে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকাভাঙ্গা পয়েন্টে দক্ষিণ খুরমা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বি‌ভিন্ন সড়ক পদ‌ক্ষিন শে‌ষে বোকাভাঙ্গা পয়েন্টে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য রা‌খেন খুরমা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায়  বক্তব‌্য দেন  খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসরাফুল ইসলাম, খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ খালিক, ইউনিয়ন যুবদলের সভাপতি হিরা মিয়া, ছাতক উপজেলা যুবদলের নেতা আসিকুর রহমান ইমন ও ফকির আল-আমিন।

Manual5 Ad Code

এ ছাড়া উপস্থিত ছিলেন খুরমা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা আনাছ আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের নেতা কামরান হোসেন ও জাকির হোসাইন লাহিন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী রিয়াদ, তানভির আহমদ ও মারুফ আহমদ।

Manual5 Ad Code

এ সময় খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল ইসলাম মিলাদ, ইউনিয়ন যুবদলের নেতা ওলিউর রহমান, শরিফ আহমদ, আব্দুল্লাহ, সফিক উদ্দিন ও জুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।#!

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews