জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

Manual7 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন, অর্থনৈতিক কূটনীতি এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণকে অগ্রাধিকার দিতে হবে। পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং তথ্য ও গবেষণা ভিত্তিক উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পরিবর্তনশীল বিশ্বে পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন।

Manual4 Ad Code

আলোচনায় তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি পারস্পরিক সম্মান, বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বি-পক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ এবং অর্থনৈতিক কূটনীতিতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

Manual2 Ad Code

সংসদীয় কমিটির ভূমিকা প্রসঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আস্থা ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে নীতি বাস্তবায়নে কার্যকর অংশীদার হিসেবে কাজ করাই কমিটির লক্ষ্য। সংসদীয় কার্যক্রমকে আরও গবেষণানির্ভও ও কার্যকর করতে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং তরুণদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘ, আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) এবং অন্যান্য বহুপক্ষীয় প্ল্যাটফর্মে কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় কৌশলগত দূরদর্শিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews