নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা জন্মদিনে স্মরণ পা‌লিত হয়‌নি বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual3 Ad Code

সিলেটের ওসমানীনগরে নবজাতক সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক প্রসূতি সড়কে প্রাণ হারালেন। গত রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারান এই প্রসূতি নারী। নিহত হালিমা বেগম উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবারের চারজন সহ ৫জন আহত হন।

Manual6 Ad Code

আহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান, নিহত হালিমা বেগমের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন হালিমা বেগম। রবিবার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। পরে একটি অ্যাম্বুলেন্স যোগে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের উদ্যোশে যাত্রা করেন হালিমা বেগমের পরিবারের সদস্যরা। রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হালিমা বেগম সহ অ্যাম্বুলেন্সে থাকা অন্যান্যরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের্ নিয়ে যাওয়া হলে প্রসূতি হালিমা বেগম মারা যান। গুরুতর আহত নবজাতক সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহরা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews