কুলাউড়া পৌর নির্বাচন : নৌকার ৩ মনোনয়ন প্রত্যাশীর তালিকা কেন্দ্রে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

কুলাউড়া পৌর নির্বাচন : নৌকার ৩ মনোনয়ন প্রত্যাশীর তালিকা কেন্দ্রে

  • শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

২য় দফায় অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩ জন। এই ৩ প্রার্থী চুড়ান্ত মনোনয়ন পেতে অবস্থান করছেন কেন্দ্রে। চলাচ্ছেন জোর লবিং। এদিকে আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চুড়ান্ত করলেও বিএনপির কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

Manual7 Ad Code

২য় দফায় পৌর নির্বাচনে তফশিল ঘোষণার পর ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম আহবান করা হয়। এসময় দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে যারা লিখিত আবেদন করেন তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাবেক যুবলীগের সাবেক সেক্রেটারি শফিউল আলম শফি এবং বিগত পৌর নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ও বর্তমান পৌরসভার মেয়র শফিউল আলম ইউনুছ।

Manual2 Ad Code

কেন্দ্রিয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুয়ায়ী কোন বিদ্রোহী প্রার্থী দলীয় মনোনয়নের জন্য বিবেচিত হবে না বলে আগেই জানিয়ে দেয়া হয়। ফলে বর্তমান মেয়র শফিউল আলম ইউনুছের ভাগ্যে দলীয় মনোয়ন না জোটার সম্ভাবনাই বেশি। অপর ২ প্রার্থীর মধ্যে স্থানীয়ভাবে শক্তিশালী অবস্থান রয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের। ইতোমধ্যে তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একাধিকবার মানুষের দ্বারে দ্বারে গেছেন। ভোটের মাঠে তার একটা শক্ত অবস্থান রয়েছে। অপর প্রার্থী সাবেক যুবলীগের সাবেক সেক্রেটারি শফিউল আলম শফি নির্বাচনী তফশীল ঘোষণার পর হঠাৎ করে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমান জানান, ৩ জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছি। তবে এরমধ্যে বর্তমান পৌরসভার মেয়র শফিউল আলম ইউনুছ দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিগত পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে তার নামের পাশে মন্তব্য কলামে বিদ্রোহী প্রার্থী উল্লেখ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews