কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী জুনেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী জুনেদ

  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপি তাদের একক প্রার্থী নির্বাচন করেছে। ০৫ ডিসেম্বর শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান কুলাউড়া পৌরসভায় বিএনপি’র প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহমদ জুনেদ প্রাথমিক নাম ঘোষণা করেন।

Manual5 Ad Code

বিএনপি সুত্রে জানা যায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এম নাসের রহমান কুলাউড়ায় পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের সাথে কথা বলেন। সবার মতামতের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার ২ বারের মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ আগামী নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষণা করা হয়।

বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ জানান, মেয়র পদে ধানের শীষের একক প্রার্থী হিসেবে তাঁর নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষণা আসলে তিনি মনোনয়নপত্র ক্রয় করবেন।

Manual5 Ad Code

ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করতে পারেনি। দলটি ৩ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। কেন্দ্র নির্ধারণ করবে কে হচ্ছেন নৌকার কান্ডারি। ৩ প্রার্থী হলে বিগত নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ও মেয়র শফিউল আলম ইউনুছ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম শফি ও ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপ্রা উদ্দিন আহমদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!