গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

গৃহনির্মাণ কাজের অগ্রগতি স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

আবদুল আহাদ ::

Manual7 Ad Code

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিসহ পাকা ঘর পাচ্ছে কুলাউড়া উপজেলার ১১০ টি পরিবার। সোমবার (২১ ডিসেম্বর) সেই গৃহনির্মাণ কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল। এসময় তিনি উপজেলার জয়চন্ডী ও রাউৎগাঁও ইউনিয়নে নির্মিত ১২টি ঘরের কাজ পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত ৪৪০ টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ১১০ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর। তারমধ্যে উপজেলার ভাটেরা ইউনিয়নে ৪টি, জয়চন্ডীতে ৫টি, রাউৎগাঁওয়ে ১২টি, টিলাগাঁওয়ে ১৫টি, পৃথিমপাশায় ৩৫টি, শরীফপুরে ৩০টি এবং হাজিপুরে রয়েছে ৯টি পরিবার। এনিয়ে গত ১২ নভেম্বর ভূমিহীন, গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন, গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে কুলাউড়া উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোমবার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আলী নেওয়াজ রাসেল এর সাথে ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ইউপি সদস্য নোমান আহমদসহ স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ আলী নেওয়াজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজের অগ্রগতি স্বচক্ষে দেখতে এসেছি। কাজের মান খুবই ভাল ও সন্তোষজনক হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে যাতে উপকারভোগীরা উপকৃত হয় সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও যেন সবসময় সম্পৃক্ত থাকেন।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় প্রথম দফায় ১১০ টি ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর করে দেয়া হচ্ছে। আশাকরি আগামী জানুয়ারির মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপর উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!