বড়লেখায় জুয়ার আসরে ইউএনও’র অভিযান : ১২ জুয়াড়ীর কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় জুয়ার আসরে ইউএনও’র অভিযান : ১২ জুয়াড়ীর কারাদন্ড

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় ইউএনও’র নেতৃত্বে পৌরশহরের উত্তর চৌমূহনার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়ীকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট গাফলা ও ২৮৬০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

Manual5 Ad Code

২৫ ডিসেম্বর শুক্রবার রাতে আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা করেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

দন্ডিতরা হচ্ছে- হাটবন্দের এমাদ হোসেন, আদিত্যের মহলের রুয়েল আবেদীন লিটন, গাজীটেকার আব্দুল জব্বার, হাটবন্দের কামরান আহমদ, জফরপুরের মাছুম আহমদ, আলাউদ্দিন, গ্রামতলার হাবিবুল্লাহ, জফরপুরের সাইদুল ইসলাম, ইমন আহমদ, শাহাজান আহমদ, আদিত্যের মহলের শিবলু আহমদ ও উত্তর চৌমুহনার মনু মিয়া।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে-নাতে ১২ জুয়াড়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। রাতেই দন্ডিত আসামীদের কারাগারে পাঠানো হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!