বড়লেখায় মহানবী (সাঃ)’র জীবনীর ওপর মেধা বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় মহানবী (সাঃ)’র জীবনীর ওপর মেধা বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর মেধা বাছাই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও আমরা প্রবাসী সংগঠনের পৃষ্টপোষকতায় মেধা বাছাই পরীক্ষার আয়োজন করা হয়। এতে প্রথমস্থান অর্জন করে সিলেট ইউনিভার্স্যাল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমদ চৌধুরী, দ্বিতীয়স্থান অর্জন করে সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুল আহাদ ইমরান, তৃতীয়স্থান অর্জন করে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া বিনতে আব্দুল আজিজ।

মাধবকুন্ড উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু। প্রধান অতিথির বক্তব্য দেন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হায়দার। প্রধান বক্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. শাখাওয়াৎ হোসেন।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হক, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উদ্দিন, মাধবকুন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!