পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে নৌকার সমর্থনে মিছিল ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে নৌকার সমর্থনে মিছিল ও পথসভা

  • শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র মো: জুয়েল আহমদের সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ভানুগাছ শহরে মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদের পক্ষে তার সমর্থক ও ভোটাররা এক বিশাল মিছিল ও পথসভা করেন।

Manual4 Ad Code

পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভানুগাছ বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে সমবেত হয়। পরে ৭ টায় নৌকার নির্বাচনী কার্যালয়ের সম্মুখ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথমে ভানুগাছ রেল স্টেশন পার্কিং মাঠে ও পরে রাত ৮ টায় ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় গ্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এস এম আজাদুর রহমান আজাদ, নির্বাচনী সদস্য সচিব সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মেয়র প্রার্থী জুয়েল আহমেদ প্রমুখ।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সায়েখ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিফুল, সম্পাদক সাকের আলি সজীব, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.আসিদ আলি। এছাড়াও উপজেলা, পৌরসভার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পথসভায় বক্তারা বলেন, নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানান তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!