কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা উল্টে চালক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা উল্টে চালক নিহত

  • মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে শাহ আলম (৪০) নামক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কুরুকাওনিয়া গ্রামের কাশেম আলীর ছেলে শাহ আলম (৪০) কুলাউড়ার মনসুর এলাকায় বসবাস করে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতেন। সোমবার রাতে যাত্রী নামীয়ে ফেরার পথে জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আশামাত্র রিক্সাটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যান। ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!