কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ সেক্রেটারি আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ সেক্রেটারি আহত

  • রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া পৌরশহরের নিজবাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় ১৭ জানুয়ারি সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ (৩৫) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল আনুমানিক ১০টায় শহরের মাগুরাস্থ বাসা থেকে উছলাপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্সে যাওয়ার পথে হামলার শিকার হন যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ। উছলাপাড়াস্থ দোকানে পৌছার আগে দলীয় প্রতিপক্ষ দু’টি মোটরসাইকেল যোগে তার রিক্সার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা দা দিয়ে এলাপাতাড়ী কুপাতে থাকে। এসময় সবুজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। কুলাউড়া উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল হক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।

Manual4 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, দলীয় কোন্দলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল বখসের নেতৃত্বে এই হামলা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারেও জোর চেষ্টা চলছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!