বড়লেখায় বসত বাড়িতে হামলা ভাঙচুর : থানায় অভিযোগ করায় বাদীপক্ষকে হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় বসত বাড়িতে হামলা ভাঙচুর : থানায় অভিযোগ করায় বাদীপক্ষকে হুমকি

  • শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন অঞ্জনা রাণী কর নামক দরিদ্র গৃহিনীর বসতঘর ভাংচুর ও হামলা চালিয়ে তার স্বামী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে। এঘটনায় থানায় অভিযোগ করায় বিবাদীরা বাদীপক্ষের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার পানিধার এলাকার বাসিন্দা দরিদ্র গৃহীনি অঞ্জনা রাণী করকে গত ২৪ জানুয়ারী তুচ্ছ ঘটনায় অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেশি শ্যামল কর। প্রতিবাদ করায় সে সঙ্গবদ্ধভাবে দা, লাঠিসোটা নিয়ে অঞ্জনা রাণী করের বসতঘর ভাংচুর করে। এসময় তাদের হামলায় গৃহীনির স্বামী গণেশ রাম কর ও ছেলে মোহন রাম কর আহত হন। এ ঘটনায় অঞ্জনা রাণী কর হামলাকারী শ্যামল কর, কান্ত রাম কর, সমর কর, অমর কর, দিলিপ কর, পলাশ কর প্রমুখ প্রতিপক্ষের ১৩ ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

Manual4 Ad Code

ভুক্তভোগী অঞ্জনা রাণী কর জানান, বসতঘর ভাংচুর, স্বামী ও ছেলেকে পিটিয়ে জখম করার ঘটনায় তিনি থানায় অভিযোগ দেয়ায় আসামী কান্ত রাম কর, পলাশ কর, সুজন কর ও সবুজ কর প্রতিনিয়ত তাকে ও ঘটনার স্বাক্ষীদের হুমকি-ধমকি দিচ্ছে। শুক্রবার বিকেলেও বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে অভিযোগ না তুললে সবাইকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Manual1 Ad Code

অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এসআই আতাউর রহমান শনিবার সন্ধ্যায় জানান, এব্যাপারে থানায় বাদী-বিবাদীদের পাল্লাপাল্টি অভিযোগ রয়েছে। তিনি সরেজমিনে অঞ্জনা রাণীর অভিযোগ তদন্ত করেছেন। রোববার আদালতে অভিযোগসহ প্রাথমিক প্রতিবেদন জমা দিবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!