ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত : সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত : সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

  • শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, ফেঞ্চুগঞ্জ ::

Manual6 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে।এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ট্রেনের ওয়াগনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী ওই ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি তেল। আশপাশের অনেক পুকুর-জলাশয়ে এ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

Manual2 Ad Code

এদিকে দুর্ঘটনার কারণে রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।

Manual2 Ad Code

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!