বড়লেখায় ৬৪ জনের করোনার টিকা গ্রহণ : প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখায় ৬৪ জনের করোনার টিকা গ্রহণ : প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখায় রোববার করোনা ভাইরাসের সংক্রমণ রোধের প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১০ জনের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে বড়লেখায় কোভিড-১৯ টিকা দেয়া কার্যক্রমের শুরু হয়। উপজেলা চেয়ারম্যান স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর বুথে নিজেই টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ২ নম্বর বুথে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রতœদীপ বিশ্বাস। প্রথম ধাপে আরো ৮জন টিকা নেন। তারা হলেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমপিএইচ) ডা. আব্দুল মুকিত, ডা. কামরুল হাসান রাহাত, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার, সাংবাদিক লিটন শরীফ, নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ ও সমাজসেবক আতাউল আম্বিয়া চৌধুরী।

Manual7 Ad Code

এদিকে দুপুর দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন ইউএনও মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় প্রথম দিন ৩টি বুথে সর্বমোট ৬৪ জন টিকা নিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!