বড়লেখার তরুণ ব্যবসায়ী জালাল জেলার সেরা করদাতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখার তরুণ ব্যবসায়ী জালাল জেলার সেরা করদাতা

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখার তরুণ ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জালাল আহমদ মৌলভীবাজার জেলার মধ্যে সেরা (অনুর্ধ্ব ৪০) আয়কর দাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এনবিআরের মৌলভীবাজার উপ-কর কমিশনারের কার্যালয় আনুষ্ঠানিকভাবে তাকে জেলার সেরা করদাতার সম্মাননাপত্র ও ক্রেষ্ট তুলে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কর কমিশনার সৈয়দা নিলীমা আক্তার।

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে বড়লেখা উপজেলার তরুণ ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার জালাল আহমদ অনুর্ধ্ব ৪০ ক্যাটাগরিতে মৌলভীবাজার জেলার মধ্যে সর্বোচ্চ আয়কর প্রদান করেন। জেলার সেরা করদাতা নির্বাচিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের মৌলভীবাজার জেলা উপ-কর কমিশনারের কার্যালয় তাকেসহ অন্যান্য ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করদাতাদের বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে। জালাল আহমদ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মিছবাহুল ইসলামের ছেলে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বুলু প্রমুখ।

জেলার সেরা আয়কর দাতা নির্বাচিত বড়লেখার তরুণ ব্যবসায়ী জালাল আহমদ জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ড তাকে সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। যা দেশ ও জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।’#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!