জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত সঠিক-নৌ পরিবহন প্রতিমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত সঠিক-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

আব্দুর রব, শেওলা স্থলবন্দর (বিয়ানীবাজার) থেকে ফিরে :

Manual8 Ad Code

জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাসুদ চৌধুরী বলেছেন, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন পাকিস্থানের নাগরিক। চাকুরী সূত্রে তিনি বাংলাদেশে এসেছিলেন। জিয়াউর রহমানের মা বাবার কবর হয়েছে পাকিস্থানে। স্বাধীনতার পর তিনি এদেশে থাকলেও মা বাবার কবর সরিয়ে আনার ব্যবস্থা করেন নি।

শনিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। বিশ^ ব্যাংক ১২৪ কোটি ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অবস্থার আরো পরিবর্তন আসবে। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোয়ার আলম, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, বিভাগীয় কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!