বড়লেখা পৌরসভা দায়িত্ব নিলেন পৌর মেয়র ও কাউন্সিলররা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা পৌরসভা দায়িত্ব নিলেন পৌর মেয়র ও কাউন্সিলররা

  • রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। এরমধ্যে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন আবুল ইমাম মো. কামরান চৌধুরী। রোববার দুপুরে পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual8 Ad Code

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি বিধান দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, ব্যবসায়ী ছয়দুল ইসলাম, শিক্ষক বদরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

অপরদিকে সকাল ১১টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে বড়লেখা পৌর শহরের সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!