রাজনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা দায়ের : আসামী সাড়ে ৪শ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা দায়ের : আসামী সাড়ে ৪শ

  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
প্রতীকি ছবি

Manual8 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের বিবদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২টি অভিযোগই নথিভুক্ত হয়েছে। অভিযোগে রাজনগরের উপজেলা চেয়ারম্যান ও ৫ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপিসহ সাড়ে ৪ শতাধিক নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষে অন্ত:ত ৩০ জন আহত হন।

এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের পক্ষে থানায় লিখিত অভিযোগ দেন উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান। মামলায় (নং-০৩, জিআর ১৬/২০২১) উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীসহ ২১ জনের নামোল্লেখ করে এবং ১৫০ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খানের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালে উপজেলা পরিষদের সভায় রাজনগরের কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কলাইকোনা গ্রামের আব্দুল মছব্বিরের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর সুপারিশ করা হয়। এরপর থেকে তার (আব্দুল মছব্বিরের) ছেলে ২নং আসামী জিল্লুর রহমান অবৈধ টাকার জোরে স্বাধীনতার পক্ষের লোকজনকে হয়রানি করে আসছেন এবং অর্থের লোভে লোকজনকে স্বাধীনতা বিরোধী করে তুলছেন। এর প্রতিবাদে গত ১১ ফেব্রুয়ারি রাজগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদি মিছিল করতে গেলে উপেজলা চেয়ারম্যান শাহাজাহন খান ও জিল্লুর রহমানের নির্দেশে তাদের ওপর হামলা করা হয়। এতে তাদের বিভিন্ন নেতাকর্মী আহত হন।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের পক্ষে উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক তানিম খান বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক আহমদ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চ›্দ্র দাস, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদসহ যুবলীগ, ছাত্রলীগসহ ২৫ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামী করা হয়েছে।

Manual8 Ad Code

মামলায় (নং-০৪, জিআর ১৭/২০২১) বলা হয়েছে বাদীকে যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সহ সভাপতি সিজু আহমদ সম্পাদক আব্দুল কাদির ফৌজিসহ কয়েকজন সন্ত্রাসী কর্মকান্ড করার প্রস্তাব করে। এতে তিনি রাজি না হয়ে ঘটনার দিন (১১ ফেব্রুয়ারি) উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিষয়টি জানানোর সময় সাধারণ সম্পাদক মিলন বখতের নেতৃত্বে বন্দুক, পিস্তল ও দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে তাদের বিভিন্ন নেতাকর্মী আহত হন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম জানান, উভয়ক্ষে মামলা নথিভুক্ত হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম রয়েছে বলে তিনি নিশ্চত করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!