রাজনগরে আ’লীগের জনসভা থেকে বিএনপি জামাত নেতাদের হুশিয়ারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরে আ’লীগের জনসভা থেকে বিএনপি জামাত নেতাদের হুশিয়ারি

  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগরে মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে রাজনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টার সময় ডাক বাংলো সম্মুখে রাজনগর-বালাগঞ্জ সড়কে এ জনসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাইর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর-মৌলভীবাজার (মৌলভীবাজার-৩) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।

Manual5 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধাপদ দেব সজল, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সালেক মিয়া, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদ, উত্তরভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিজুনুর রহমান রাজু প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও অনুষ্ঠান সঞ্চালন সহযোগিতায় ছিলেন মিনহাজ চৌধুরী।

Manual2 Ad Code

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রাজনগরের সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা, তৃণমূল কর্মীদের মধ্যে রাজনৈতিক গতিশীলতা সৃষ্টি করা এবং বর্তমান উপজেলা কমিটি গঠনের পরে দলীয় রুটিন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

জনসভায় বক্তারা বিএনপি-জামায়াত নেতাদের হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার জন্য জনস্বার্থ বিরোধী যেকোন তৎপরতা থেকে বিরত থাকার জন্য বলা হয়। অন্যতায় রাজনগররের জনসাধারণকে সাথে নিয়ে এ অপতৎপরতার সমোচিত জবাব দেয়া হবে। এছাড়াও এ জনসভা থেকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর সম্প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য দাবি জাননো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!