২৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

২৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code
এইবেলা,  সুনামগঞ্জ ::
বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৬ হাজার কেটি ভারতীয় চোরাই কয়লা আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ। মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজবাহ উদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সুত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারী দ্বীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান এপারে নিয়ে এসে ভুয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে দেশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্ঠেমন এলাকায় চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে নিয়ে আসা কয়েক শতাধিক বস্তাভর্তি একটি কয়লার চালানগোপন সংবাদের ভিক্তিত্বে খবর পেয়ে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল আটক করেন। ওই চালানে থাকা প্রায় সাড়ে তিন লাখ মুল্যের ২৬ হাজার কেজি চোরাই কয়লা জব্দ মুলে সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!