সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

  • শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), তার সহযোগী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফউল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোল পাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!