রেসিপি : টমেটোর মুখরোচক তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রেসিপি : টমেটোর মুখরোচক তরকারি

  • শনিবার, ২৭ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা রেসিপি ::  

করোনাকালীন এই সময়ে অনেকেই বাইরে বেশ বের হচ্ছেননা। ঘরে বসে-শুয়ে থাকতে থাকতে শরীরে অলসতা জেঁকে বসেছে। অনেকেই আবার ঘরে গিন্নির সাথে সহযোগী হয়ে হাতের নাগালের শাক-সবজী দিয়ে (সল্প খরছে) বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করছেন।

Manual5 Ad Code

অনেকে আবার তৈরির ফর্মুলা না জানায় কিছুই করতে পারছেননা। যাদের জানা নেই, তাদের জন্য বিভিন্ন রকমের রেসিপি তৈরি নিয়ে এইবেলা’য় নিয়মিত লিখছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

Manual6 Ad Code

তো আজকের রেসিপি যারা এই সময়ে টমেটোর স্বাদ ও গন্ধ পাননা বলে খেতে চাননা তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতে টমেটোর স্বাদ ও গন্ধ দুটোই পাবেন।

Manual4 Ad Code

রান্নার পদ্ধতি- প্রথমে টমেটো গুলোকে দ্বি ফালি করে নিন। এরপর অল্প তেলে ভেজে নিন। এভাবে ভাজবেন যাতে টমেটোর ফালি গুলো নরম হয়ে যায়। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার মাছ গুলোকে হালকা করে তেলে ভেজে নিন। এখন কম তেলে পিয়াজ, রসুন, মরিচ ও হলুদ দিয়ে কষিয়ে নিন। (মনে রাখবেন টমেটো ও মাছ যেহেতু তেলে ভাজা তাই মসলা কষানোর জন্য তেল দিতে হবে খুবই কম, তা নাহলে তরকারিতে বেশি তেল হয়ে যাবে; তখন আর স্বাদ পাবেননা।)

Manual5 Ad Code

মসলা কষানোর পর প্রথমে টমেটো গুলো ছেড়ে দিন। একটু শুকনা শুকনা হয়ে আসলে মাছ গুলো দিয়ে ঝোল দিয়ে দিন এবং অল্প তাপে বসিয়ে রাখুন। আস্তে আস্তে তরকারি শুকনা শুকনা হয়ে আসলে নামিয়ে ফেলুন। দেখবেন টমেটোর গন্ধ ও স্বাদ দুইটাই পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews