কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রে ফ্রি-তে চিকিৎসা-ঔষধ দিচ্ছেন নুরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রে ফ্রি-তে চিকিৎসা-ঔষধ দিচ্ছেন নুরুল

  • সোমবার, ২৪ জুন, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে অসুস্থ লোকজনকে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করছেন পল্লী চিকিৎসক নুরুল ইসলাম নুর। গত ৫ দিন থেকে আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনকে ফ্রি-তে এই সেবা দিয়ে যাচ্ছেন তিনি। আশ্রয় কেন্দ্র ছাড়াও নিজ এলাকায় পানি বন্দি হতদরিদ্র লোকজনকে একইভাবে সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

জানা যায়, কুলাউড়ায় ভয়াবহ বন্যায় পানী বন্দি হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে। এখানে অনেক শিশু ও বৃদ্ধরা অসুস্থ (জ্বর-সর্দী) হয়ে পড়েন। আর এই অসুস্থতার খবর পেলেই আশ্রয় কেন্দ্রে ছুটে যান স্থানীয় বিজয়া বাজারের মেসার্স মা ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নুরুল ইসলাম নুর।

Manual7 Ad Code

এছাড়াও তিনি প্রতিদিন একবার হলেও জয়চন্ডী ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসম তিনি আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনকে ওরস্যালাইন, প্যারাসিটামল, মেট্রিল, হিস্টাসিন জাতীয় ঔষধ ফ্রি-তে বিতরণ করেন। যাতে কারো ঔষধের প্রয়োজন হলে পানি মাড়িয়ে বাইরে যেতে না হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকার বাসিন্দা নুরুল ইসলাম নুর বলেন, তিনি একজন সামান্য পল্লী চিকিৎসক। স্থানীয় বিজয়াবাজারে ফার্মেসী ব্যবসা করেন। ভয়াবহ বন্যায় আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনের খোঁজখবর নেন নিয়মিত। জ্বর, প্রেসার এবং ডায়াবেটিস চেক করেন তাদের। প্রয়োজনীয় ঔষধও প্রদান করেন। তবে কোন টাকাপয়সার বিনিময়ে নয়। মানবিকতার দৃষ্টিকোণ থেকেই এমনটি করছেন তিনি। আশ্রয় কেন্দ্র ছাড়াও নিজ এলাকায় পানি বন্দি হতদরিদ্র লোকজনকে একইভাবে সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!