কুলাউড়ায় বিভিন্ন বাগানে শুরু হয়েছে নতুন বছরের চা পাতা উত্তোলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় বিভিন্ন বাগানে শুরু হয়েছে নতুন বছরের চা পাতা উত্তোলন

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক,  কুলাউড়া ::

Manual8 Ad Code

ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বাগানে শুরু হয়েছে নতুন বছরের চা পাতা উত্তোলনের কাজ। শুক্রবার সকালে মেরিনা চা-বাগানের ৭ নং সেকশনে পূজা অর্চনা ও দোয়া-দুরুদের  পর ফিতা কেটে চা পাতা উত্তোলনের  উদ্বোধন করেন বাগান ব্যবস্থাপক রবিউল হাসান। এছাড়াও দিলদারপুর, ক্লিভডন চা-বাগানেও নানা উৎসবের মাধ্যমে নতুন বছরের চা পাতা উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়েছে।

জানা যায়, মেরিনা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খোকা নায়েকের পরিচালনায় চা পাতা উত্তোলনপূর্বক এক আলোচনায় বক্তব্য দেন, বাগান ব্যবস্থাপক রবিউল হাসান, স্থানীয় ইউপি সদস্য মো: মনু মিয়া, নারী সদস্য সেলিনা বেগম, মন্টু ঘোষ প্রমুখ।  এসময় বাগানের সহকারী ম্যানেজার, অন্যান্য স্টাফগনসহ প্রায় দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Manual7 Ad Code

সারা  বছর যাতে প্রচুর পাতা পাওয়া যায় এবং আবহাওয়া অনুকুলে থাকে এই কামনায় আয়োজন করা হয় দোয়া-দুরুধ, বৃক্ষ পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। পরে নতুন পাতাকে স্বাগত জানিয়ে চা শ্রমিকরা নাচে গানে মেতে উঠেন। এরপর বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সবাইকে মিষ্টিমূখ করানো হয় এবং নগদ বকশিস দেওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!