রাজনগর উপজেলা আ’লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগর উপজেলা আ’লীগের সভাপতি মিসবাহুদ্দোজা ভেলাই আর নেই

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual6 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ৩০ বছরের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ ও সদর ইউনিয়নের গড়গাঁও নিবাসী আলহাজ্ব মিছবাহুদ্দোজা (ভেলাই মিয়া) আর নেই। বুধবার রাত ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি … রাজিউন)।

Manual6 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মিছবাহুদ্দোজা ১৯৬১ সালে মেট্রিকুলেশন পাশের পর রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭১ সালের ৬ মে পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়ে প্রায় ১৭ দিন হানাদার বাহিনীর হাজতে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বিরোধী ছিলেন না। ফলে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ ৮০’র দশকে রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন।

Manual5 Ad Code

এই সময়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতেও ভূমিকা রাখেন। সেই ধারাবাহিকতায় ১৯৯২ সালে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভেলাই মিয়া দু’বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। কিন্তু দল ক্ষমতায় থাকা অবস্থায় বিশেষ করে বিগত নির্বাচনে মনোনয়ন না পাওয়ার ক্ষোভে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া স্থানীয় রাজনীতিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো।

রাজনগর উপজেলার ২ বারের সাবেক চেয়ারম্যান ভেলাই মিয়ার মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর জানার পর থেকে হাজার হাজার লোক মরহুমের বাড়িতে ভীড় করেন।

Manual4 Ad Code

তাঁর জানাজা বৃহস্পতিবার বিকাল ২টা ১৫ মিনিটে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual1 Ad Code

জানাযায় আলহাজ্ব জেলা আওয়ামী লীগ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!