বড়লেখায় চা বাগানের বিরুদ্ধে খাসিয়া পুঞ্জির গাছ কেটে নেয়ার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় চা বাগানের বিরুদ্ধে খাসিয়া পুঞ্জির গাছ কেটে নেয়ার অভিযোগ

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

Manual6 Ad Code

হুমকিতে পান বাগানের শতাধিক গাছ

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে খাসিয়াদের পান বাগানের বড় বড় গাছ কেটে নেয়ার পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। চাপালিশ প্রজাতির কেটে ফেলা দুইটি বড় গাছ ইউএনও’র নির্দেশে রোববার দুপুরে স্থানীয় বনবিভাগ জব্দ করেছে। বাগান কর্তৃপক্ষ গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছে।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির আগার পানপুঞ্জির খাসিয়ারা পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। বিভিন্ন প্রজাতির ছোটবড় গাছের মধ্যে পান গাছ চাষ করা হয়। গাছ কেটে ফেললে পান বাগানও ধ্বংস হয়ে যায়। সম্প্রতি ছোটলেখা চা বাগান কর্তৃপক্ষ পানগাছ নির্ভরশীল ব্যাপক গাছে লাল রঙের দাগ দিয়েছে।

Manual2 Ad Code

আগার পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সুখমন আমসে অভিযোগ করেন, বাগান কর্তৃপক্ষ বিনাঅনুমতিতে পান বাগানে প্রবেশ করে কেটে নেয়ার জন্য বড়বড় গাছে লাল দাগ দিয়েছে। ইতিমধ্যে দুইটি বড় চাপালিশ গাছ কেটে ফেলেছ, এতে অনেক ক্ষতি হয়েছে। বাকি গাছগুলো কেটে নেয়ার পায়তারা চালাচ্ছে। গাছ কেটে ফেললে পান বাগান ধ্বংস হয়ে যাবে। আমাদের না খেয়ে মরতে হবে। এ অবস্থায় পুঞ্জির লোকজন আতংকে রয়েছেন।

Manual8 Ad Code

ছোটলেখা চা বাগানের ব্যবস্থাপক শাকিল আহমদ জানান, বাগানের লীজকৃত জায়গার পুরাতন ঝুঁকিপূর্ণ কয়েকটি গাছ চিহ্নিত করে লাল রঙের দাগ দিয়ে রেখেছেন। কাটার কোন সিদ্ধান্ত হয়নি। কে বা কারা দুইটি চাপালিশ গাছ কেটেছে তা বাগান কর্তৃপক্ষের জানা নেই।

Manual6 Ad Code

স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ইউএনও মো. শামীম আল ইমরানের নির্দেশে রোববার দুপুরে তিনি ছোটলেখা চা বাগানের আগার পুঞ্জির পান বাগানে কেটে ফেলা দুইটি চাপালিশ গাছ জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে এসেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!