বড়লেখায় ২৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ২৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ১৩ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে। রোববার দুপুরে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুল জলিল, সৈয়দ বেলায়েত হোসেন, আব্দুল করিম, মঈন উদ্দিন, মোহাম্মদ নজির আলী, মুফজ্জিল আলী, সিকন্দর আলী, শরফ উদ্দিন। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- সাইফুর রাজা দুলু, জমির উদ্দিন, জহির উদ্দিন, আব্দুল নূর, আব্দুল মুতলিব, আবুল হোসেন, ছমির উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রউফ, আব্দুল মতিন, রফিজ আলী ও রতন সিং ভৌমিক।

Manual6 Ad Code

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সংগঠনের উপদেষ্টা প্রবাসী আতিকুর রহমান আতিক ও সৈয়দ মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!