বড়লেখা ইউ,কে ফাউন্ডেশনের রামাদ্বান ও ঈদ উপহার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখা ইউ,কে ফাউন্ডেশনের রামাদ্বান ও ঈদ উপহার বিতরণ

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ইউ,কে ফাউন্ডেশনের অর্থায়নে রামাদ্বান-ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার চান্দগ্রাম এলাকায় স্থানীয় প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবিক ও সামাজিক সংগঠন ইউ,কে ফাউন্ডেশন আসন্ন রামাদ্বান ও ঈদ উপলক্ষে এলাকার ১৩০ পরিবারের মধ্যে চাল, ডাল তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

Manual1 Ad Code

বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সমন্বয়ক মাস্টার শামীম আমহদ, ঠিকাদার ও সমাজসেবক নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুস সালাম, দেলওয়ার হোসেন, সাবেক ইউপি মেম্বার মাহফুজুল করিম, কামাল হোসেনসহ অনেকে। বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র মানবকল্যাণে গৃহীত সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসার পাশাপাশি এসব কার্যক্রমে তাদের সমর্থন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!