বড়লেখার তাহমিনার পিএইচডি ডিগ্রী অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখার তাহমিনার পিএইচডি ডিগ্রী অর্জন

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

আব্দুর রব, বড়লেখা :: বড়লেখার দক্ষিণভাগের মেয়ে তাহমিনা আহম্মেদ ইউনিভার্সিটি অব দ্যা ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রী অর্জন করেছেন। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের মরহুম জমির উদ্দিনের কনিষ্ট কন্যা ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তিনি বর্তমানে যুক্তরাজ্যের একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র একাউন্টেন্ট পদে কর্মরত।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার পিএইচডির অনুমোদন দেওয়া হয়। ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. আহমেদ বেলুচিফ, প্রফেসার হেদার ট্রবার্ট ও ড. আমির রিয়াজের তত্ত্ববধানে তিনি পিএইচডি সম্পন্ন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল ‘মোটিভস অ্যান্ড পারসেপশন অব রিস্ক অ্যাসোসয়েটেড উইথ দ্যা ইসলামিক ব্যাংকিং ইন দ্যা ইউ.কে’।

Manual5 Ad Code

ড. তাহমিনা আহম্মেদ জানান, তার এই গবেষণার বিষয়ের অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করা। তার এই সাফল্যের পেছনে তার পরিবার, নিকট আত্মীয় ও শুভাকাঙ্খিরা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!