করোনাভাইরাসে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

করোনাভাইরাসে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক ::

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ; বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এশিয়ার দেশ ভারতে ভাইরাসে আক্রান্ত শনাক্তে রেকর্ড তৈরি হচ্ছে। শনিবার দেশটিতে দুই লাখ ৩০ হাজার রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়ানোর পাশাপাশি শনাক্তও ১৪ কোটি ছাড়িয়ে গেছে।

Manual6 Ad Code

জনস হপকিন্সের তথ্যমতে, এখন বিশ্বে করোনায় আক্রান্ত শীর্ষ তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। এই তিন দেশে মৃতের সংখ্যা সবমিলিয়ে ১০ লাখ ছাড়িয়েছে। আর গত সপ্তাহে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘নতুন শনাক্ত আর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়ে গেছে।’

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র, ভারত আর ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।

ভারতেই শুধুমাত্র শুধুমাত্র শনিবার ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

Manual5 Ad Code

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

তবে বিশ্বের অনেক দেশেই শনাক্ত ও মৃত্যুর সরকারি তথ্য সঠিকভাবে পাওয়া যায় না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!