বড়লেখা ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য : থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য : থানায় জিডি

  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনকে জড়িয়ে দুইটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এসব কটুক্তিমুলক বাজে মন্তব্যের বিরুদ্ধে শনিবার বিকেলে তিনি থানায় সাধারণ ডায়রি করেছেন (নং-১০১৫)।

Manual5 Ad Code

জিডিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন উল্লেখ করেন, শনিবার ভোরবেলা নিজের ফেসবুক আইডি অন করে তিনি দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও স্থানীয় একজন সাংবাদিকের ছবি ব্যবহার করে ‘বড়লেখার খবর’ ও ‘বিয়ানীবাজার বড়লেখা বার্তা’ নামক ফেসবুক আইডি হতে তার ও অজ্ঞাতনামা এক চোরাকারবারির ছবি পোস্ট করা হয়েছে। নানা অপিত্তিকর মন্তব্য লিখে বিভিন্ন অবৈধ ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত বলে মিথ্যাচার করা হয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন জানান, তার রাজনৈতিক প্রতিপক্ষরা আজেবাজে কটুক্তিমুলক লেখা পোষ্টগুলো লাইক/শেয়ার দিচ্ছে। এতে তার মান সম্মানের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে আরো খারাপ ও বিশ্রী মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ক্ষতি সাধনের অপচেষ্টা চালাতে পারে। এজন্য আইনগত ব্যবস্থা নিতে তিনি থানায় জিডি করেছেন।

Manual1 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রযুক্তির সাহায্যে আইডিগুলো সনাক্তের চেষ্টা চলছে। সনাক্তের পরই দুষ্টচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!