বড়লেখায় ইউপি কার্যালয়ে আগুন : ৩ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখায় ইউপি কার্যালয়ে আগুন : ৩ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম শুরু

  • মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপি কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান রোববার রাতে এ কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্য হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ।

Manual8 Ad Code

সোমবার বিকেলে তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে পাকা টিন সেটের ইউনিয়ন কার্যালয়টির ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক দেখা দেয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, অগ্নিকান্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সচিব আহমদ জাকারিয়া, গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলু, ইউডিসি উদ্যোক্তা সভ্যসাচী দে, গ্রাম পুলিশসহ অনেকের সাথে তদন্ত কমিটি কথা বলেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, দাহ্য কোন পদার্থ প্রয়োগে নাকি অন্য কোনভাবে আগুনের সুত্রপাত ঘটলো তা তদন্ত করা হচ্ছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!