বড়লেখায় আল ইসলাহ’র ইউপি সভাপতির উপর সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আল ইসলাহ’র ইউপি সভাপতির উপর সন্ত্রাসী হামলা

  • শনিবার, ১ মে, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার সদর ইউনিয়ন আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা নূর উদ্দিনের উপর পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে ভাগ্না গৌছ উদ্দিনসহ তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অজমীর এলাকায়। হামলার ঘটনায় আহত মাওলানা নূর উদ্দিন রাতেই প্রতিপক্ষের ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার অজমীর গ্রামের কবির আহমদ, জাকির আহমদ, আকবর হোসেন, মখলিছুর রহমান গংদের সাথে বড়লেখা সদর ইউনিয়নের আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি ও অজমীর মসজিদ কমিটির সেক্রেটারী মাওলানা নূর উদ্দিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগ্না গৌছ উদ্দিনসহ মোটরসাইকেল যোগে তিনি ছোটলেখা দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বিবাদীদের বাড়ির সামনে যাওয়া মাত্র মোটরসাইকেলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে তারা দেশিয় অস্ত্র-সস্ত্রে তাদের উপর হামলা চালায়। এতে মাওলানা নূর উদ্দিন ও গৌছ উদ্দিন মারাত্মক রক্তাক্ত জখম হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual5 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!