বড়লেখায় অবৈধ দোকানঘর উচ্ছেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় অবৈধ দোকানঘর উচ্ছেদ

  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখার হাকালুকি পারের কানুনগো বাজারে সরকারী খালের ভুমি দখল করে রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালীরা ৩টি দোকান ঘর নির্মাণ করেছিল। কিন্ত তাদের শেষ রক্ষা হয়নি, খবর পেয়ে পুলিশ নিয়ে অবৈধভাবে নির্মিত দোকান ঘরগুলো উচ্ছেদ করলেন সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা। স্থানীয় প্রভাবশালীরা সরকারী খালের ভুমি দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন ধরে খালের পানি নিষ্কাষনে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

Manual1 Ad Code

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারের পাশ দিয়ে সোনাই নদীর শাখা নদী মরা সোনাই খাল প্রবাহমান। স্থানীয় প্রভাবশালীলা খালের ভুমি দখল করে কয়েকটি দোকান ঘর নির্মাণ করায় খালের পানি নিষ্কাষনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্ষায় দেকা দেয় মারাত্মক জলাবদ্ধতা। এরই মাঝে শুক্রবার ও শনিবার রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালী আবু বক্কর, নাসির মিয়া, সামস উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম আরো ৪ টি অবৈধ দোকান ঘর নির্মাণ করেছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা সোমবার বিকেলে পুলিশ ও ভুমি কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এসময় তিনি রাতের আধারে নির্মিত ৩টি দোকানঘর গুড়িয়ে দেন। ১টি দোকানঘর নির্মাণকারী ভুমি নিয়ে আদালতে মামলা চলমান বলায় মঙ্গলবার কাগজপত্র নিয়ে তাকে উপজেলা ভুমি অফিসে শুনানীতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, রাতের আঁধারে সরকারী খালের ভুমি দখল করে দোকান ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ৩টি দোকান ঘর উচ্ছেদ করেছেন। অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!