কমলগঞ্জে গোখরা সাপ উদ্ধার : লাউয়াছড়ায় অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে গোখরা সাপ উদ্ধার : লাউয়াছড়ায় অবমুক্ত

  • রবিবার, ৩০ মে, ২০২১

Manual1 Ad Code
  • কমলগঞ্জ  প্রতিনিধি ::
  • মৌলভীবাজারের কমলগঞ্জের রাস্তা পারাপারের সময় একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকা থেকে সাপটি উদ্ধার করে রাতেই লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
  • জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শমশেরনগর বিমানবন্দর এলাকার ঝোপঝাড় থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এক পথচারির মোটর সাইকেলের সামনে এসে পড়ে। তখন তিনি কৌশল অবলম্বন করে সাপটিকে আটক করেন। পরে তিনি সাপটিকে বিক্রি করার পায়তারা করেন সাপুরের কাছে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ডেইলি অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ ও দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয় সন্ধান লাগান সাপটির অবস্থান কোথায়। পরে খবর দিলে বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার এর নির্দেশনায় সহকারী বন-সংরক্ষক শ্যামল কুমার মৈত্র্য ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও সাংবাদিক আলমগীর হোসেনের সহযোগীতায় শমশেরনগর বাজার এলাকা থেকে গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।
  • লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে পর্যবেক্ষণ করে সুস্থ্য দেখা যাওয়ায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!