বড়লেখায় ক্ষতিগ্রস্ত আদিবাসী খাসিয়াদের খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ক্ষতিগ্রস্ত আদিবাসী খাসিয়াদের খাদ্য সহায়তা

  • শুক্রবার, ৪ জুন, ২০২১

Manual8 Ad Code

বডলেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও সন্ত্রাসীদের বনাখালাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় বড়লেখায় সন্ত্রাসীদের পান জুম দখল ও পানগাছ কর্তনে ক্ষতিগ্রস্ত খাসিয়াদের অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসহায়তা পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন অমর্ত্য ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে দু’টি পুঞ্জির ৪৮ পরিবারের মধ্যে জরুরী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণকালে যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, আগারপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে, একাত্তর টিভির প্রতিনিধি এ.জে লাভলু, নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়ার অর্থ সম্পাদক প্রতাপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখালাপুঞ্জির পানজুম দখলের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অমর্ত্য ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কুলাউড়ার অষ্ট্রেলিয়া প্রবাসী সিনিয়র সাংবাদিক ফজলুল বারীর দৃষ্টিগোচর হয়। মানবিক কারণে তিনি ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দু’টি পুঞ্জির ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মধ্যে শুক্রবার দুপুরে জরুরী খাদ্যসহায়তা পৌছে দেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!