বড়লেখায় সওজের কালভার্ট নির্মাণে অনিয়ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় সওজের কালভার্ট নির্মাণে অনিয়ম

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের বড়লেখা-শাহবাজপুর সড়কের ঘোলসা এলাকায় দুইটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ও এ রাস্তায় চলাচলকারীদের অভিযোগ সওজের উদাসীনতায় বিকল্প রাস্তা (ডাইভার্সন রোড) তৈরিতে ঠিকাদার চরম অনিয়ম করেছেন। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া কালভার্টের ঢালাই কাজে নিম্নমানের পাথর ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

জানা গেছে, বড়লেখা-শাহবাজপুর সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ঘোলসা এলাকায় দুইটি কালর্ভার্ট (সেতু) নির্মাণের দায়িত্ব পায় ইউনুছ এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট ঠিকাদার জনগুরুত্বপুর্ণ এ সড়কে কালভার্ট নির্মাণের বিকল্প রাস্তা তৈরীতে অনিয়ম করায় যানবাহণ চলাচলে ব্যাঘাত ঘটে। দূর্ভোগে পড়েন উপজেলার দক্ষিণ শাহবাজপুর, উত্তর শাহবাজপুর ও নিজ বাহাদুরপুর ইউনিয়ের অর্ধলক্ষাধিক জনসাধারণ। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা।

প্রভাষক মোশাররফ হোসেন সবুজ, সমাজসেবক ফয়সল আহমদ প্রমুখ অভিযোগ করেন, এ সড়কে হাল্কা যানবাহনই বেশি চলাচল করে। বিকল্প রাস্তাটি সঠিকভাবে তৈরী না করেই ঠিকাদার পুরাতন পুল (কালভার্ট) ভেঙ্গে নতুন পুলের কাজ শুরু করেন। এতে বিকল্প রাস্তায় প্রাইভেটকার, অটোরিকশা, পিকআপের নিচের অংশ মাটিতে লেগে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামত না করলে বড় কোনো দুর্ঘটনার আশংকা রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সওজের সাইট ইঞ্জিনিয়ারের উদাসীনতায় ঠিকাদার বিকল্প রাস্তা তৈরীতে চরম অনিয়ম ও কালভার্টের নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহার করেছেন। এতে কালভার্টটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Manual1 Ad Code

নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. দুলাল মিয়া নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ অস্বীকার করে জানান, ডাইভার্সন রোড দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews