কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ

কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

মহামারী করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪ টায় পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিতরনের জন্য কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট ১২৫টি করে সাবান, ১৫ টি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, ২৫০টি করে সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণ করা হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী এম এইচ ইমরান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, মো: ছাদ আলী, মো: রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, আহাদুর রহমান বুলু, বখতিয়ার খান, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!