উন্নয়ন কার্যক্রমের সংবাদে হতবাক লুহাইউনি চা বাগানের শ্রমিকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

উন্নয়ন কার্যক্রমের সংবাদে হতবাক লুহাইউনি চা বাগানের শ্রমিকরা

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, বিজ্ঞাপন ::

Manual8 Ad Code

দৈনিক সমকাল পত্রিকায় ২৬ জুন “উন্নয়ন কার্যক্রমে বদলে গেছে চা শ্রমিকদের জীবন” শীর্ষক সংবাদ দেখে হতবাক লুহাইউনি বাগানের ১১শ শ্রমিক। বাগান পঞ্চায়েত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ জানান, বাগানে যখন চরম শ্রমিক অসন্তোষ। বাগান মালিক অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ ঘোষণা করেছে, এমনি মুহুর্তে বাগানের মালিকানাধীন পত্রিকায় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এধরনের সংবাদ প্রকাশ করা দুরভিসন্ধির সামিল। শ্রমিকদের বলা হয়, উৎপাদন কমে গেছে। আর পত্রিকায় লেখা হয়, আগে বাগানের উৎপাদন ছিলো ২ লাখ কেজি আর এখন ৬ লাখ ১০ হাজার কেজি। যদি উৎপাদন বেড়েই থাকে তাহলে নিরিখে ২২ কেজির অতিরিক্ত প্রতি কেজির জন্য ৫-৬ টাকা দেয়ার কথা কিন্তু বাস্তবে অর্ধেক মাত্র সাড়ে ৩টাকা দেওয়া হয়ে থাকে। বাগানের উৎপাদন বাড়লেও শ্রমিকদের ভাগ্য উন্নয়ন হয়নি। পত্রিকায় অসীম কৈরির নামে যে বক্তব্য দেয়া হয়েছে, সংবাদটি দেখেই অসীম কৈরি তার ফেসবুকে সংবাদটি মিথ্যা ও বানোয়াট এবং তার সাথে এধরনের কোন আলাপ হয়নি বলে উল্লেখ করেন।

Manual1 Ad Code

বাগানটি মালিকানা বদলের আগে বিদ্যালয় ছিলো। সেই বিদ্যালয়টি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ঘোষণা করেন এবং সরকারি ভবন নির্মিত হয়। এখানে বর্তমান মালিকের কোন কৃতিত্ব নেই। অবিলম্বে শ্রমিকদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে বন্ধ বাগানের কাজকর্ম চালু করা এবং অপপ্রচার থেকে বিরত থাকার জোর দাবি জানাই।

অজিত কৈরি, সভাপতি লুহাইউনি চা বাগান পঞ্চায়েত কমিটি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!