কুড়িগ্রামে  বিচারাধীন মামলার বিপুল পরিমান গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রামে  বিচারাধীন মামলার বিপুল পরিমান গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

Manual5 Ad Code

কুড়িগ্রাম আদালতের মালখানায় বিভিন্ন বিচারাধীন মামলায় জব্দ ১ হাজার ৪৫১ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

Manual5 Ad Code

সোমবার ০৬ জুলাই দুপুরে কুড়িগ্রাম জজ আদালতের পুরাতন ভবন চত্বরে ২০১৫ সাল থেকে ২০১৭ সালে আলামত হিসেবে জব্দ সংরক্ষিত এসব গাঁজা পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, সদর হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল প্রমুখ।

Manual8 Ad Code

কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায় জানান, কুড়িগ্রাম কোর্ট মালখানায় ২০১৫ , ২০১৬ ও ২০১৭ সালের মামলায় জব্দ গাঁজা ধ্বংস করা হয়েছে। এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকার ওপরে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!