কুড়িগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ : আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কুড়িগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১ : আহত ৪

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual6 Ad Code

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual1 Ad Code

কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শাহ আলম (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

Manual3 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কুড়িগ্রাম-রংপুর (আরকে) সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

আহতরা হলেন- আয়েশা বেগম (৫০), তার ছেলে আতিকুর রহমান বুলেট (৩০), পুত্রবধূ নাসিমা রহমান লিলি (২৭) ও নাতনি নুপুর (৪)। আহতদের সবাইকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, সকালে কাঠাঁলবাড়ী থেকে কুড়িগ্রাম শহরমুখী একটি অটোরিকশাকে রংপুরগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ও একই পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক শাহ আলমের মৃত্যু হয়।।

Manual5 Ad Code

তিনি কাঁঠালবাড়ী ইউনিয়নের তালুক কালোয়া গ্রামের ঘোপাটারি এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে। তারা সবাই সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাবার উদ্দেশে কুড়িগ্রাম আসচ্ছিলেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেদওয়ান ফেরদৌস সজিব জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। এক শিশু ও দুই নারীসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!