আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

  • বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি কুমারী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

Manual3 Ad Code

০৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি কুমারী উপজেলার শাহাগোলা পীরপাড়া গ্রামের বিপুল চন্দ্রের মেয়ে।

Manual3 Ad Code

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি কুমারী।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews