সংবাদ প্রকারে পর দখলমুক্ত ইছালাছড়ার পাড় ৩শ একর জমির পাকা আউশ ধান কাটা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকারে পর দখলমুক্ত ইছালাছড়ার পাড় ৩শ একর জমির পাকা আউশ ধান কাটা শুরু

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে পশ্চিম সিঙ্গুর থেকে কালিয়ারগড় মাঠে ৩শ একর জমির পাকা ধান কাটা শুরু করেছেন কৃষকরা। পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৯ আগস্ট রোববার বিকেলে ইছলাছড়ার পাড় দিয়ে কৃষকদের চলাচলের রাস্তা নির্মাণের জন্য অবমুক্ত করে দেয়া হয়। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসন কৃষকদের সুবিধার্থে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।

বরমচাল ইউনিয়নের সিঙ্গুর ও খাদিমপাড়া গ্রামের কৃষক আব্দুর রহিম, আব্দুল লতিফ, আক্তার আলী, হাজী মোবারক আলী, ফারুক মিয়া, সহিদ আলী, এন্তাজ আলী, সাবির উদ্দিন, সুমন আহমদ, রজব আলী, মরতুজ আলী, আকরাম আহমদ, আব্দুল কাইয়ুম, রাহেল আহমদ জানান, ছড়ার পাড় দিয়ে কৃষকদেও চলাচলের বিষয়টি নিশ্চিত করায় আমরা খুশি। ৩শ একর জমির পাকা ধান কাটাও শুরু হয়েঝে উৎসক মুখর পরিবেশে। শুধু আউশ নয় পরবর্তীতেও এই রাস্তা দিয়ে কৃষকরা সহজে তাদের ক্ষেতে সহজে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Manual1 Ad Code

তবে কৃষকরা জানান, ছড়াটির সীমানা নির্ধারণ করে উভয় পাড়কে সংস্কার করলে সিঙ্গুর ও খাদিমপাড়া গ্রামের কৃষকরা আরও বেশি উপকৃত হবে।

Manual3 Ad Code

বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খান জানান, বিষয়টি বারবার সমাধানে ব্যর্থ হলেও প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কৃষকদের চলাচল উপযোগি হওয়ায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশের উপস্থিতি ছড়ার পাড়টি কৃষকদের জন্য খুলে দেয়া হয়। সেই সাথে কালিয়ারগড় মাঠের পাকা ধান কাটা শুরু হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য কালিয়ারগড় মাঠে যাওয়ার রাস্তা (ইছলাছড়ার পাড়) জবরদখল করে স্থানীয় এক প্রভাবশালী বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করায় কৃষকরা মাঠে নামতে পারছেন না। ছড়ার পার জবরদখলমুক্ত করে কৃষকদের পাকা ধান কাটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৬০ কৃষক গত ২২ আগস্ট রোববার ইউএনও’র কাছে লিখিত আবেদন করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!