লাউয়াছড়ায় খৈয়া গোখরা সাপের ১৫টি বাচ্চা অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

লাউয়াছড়ায় খৈয়া গোখরা সাপের ১৫টি বাচ্চা অবমুক্ত

  • মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::দেড় মাস আগে গ্রাম থেকে উদ্ধারকৃত ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সাপের বাচ্চাগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে পরিচর্যা ও পর্যবেক্ষণের পর মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, দেড়মাস আগে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর উত্তর পল্লী গ্রামের একটি বাড়ি থেকে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে। পরে সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করলেও ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গলস্থ বেসরকারি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। দীর্ঘ ৪৫ দিন নিয়মিত পরিচর্যার পর শনিবার ডিম ফুটে ১৫টি বাচ্চা জন্ম নেয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি ডিমের গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।

Manual4 Ad Code

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে।

Manual4 Ad Code

সাপের বাচ্চা অবমুক্তকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews